বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাওনের আত্মহত্যা!

news-image

নিউজ ডেস্ক।। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফারহানা ইয়াসমিন শাওন (৩৬) আত্মহত্যা করেছেন। আজ রবিবার দুপুরে খুলনা মহানগরের নিরালার কাশেম নগর ভাড়া বাসায় তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। শাওন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

শাওনখুলনা মহানগরের নিরালা আলকাতরা মিল এলাকার শেখ আব্দুল হাইয়ের মেয়ে । এক বোন ও এক ভাইয়ের মধ্যে শাওন বড়। ছোট ভাইয়ের নাম অয়ন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান বলেন, কাশেম নগরের একটি ভাড়া বাসায় এক বান্ধবীর সঙ্গে থাকতো। দুপুরের দিকে বাসায় একা থাকা অবস্থায় ফ্যানের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দেন শাওন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম সেলিম বলেন, শাওন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে জড়িত ছিল। বছর খানের আগে স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়। তার কোনো ছেলে-মেয়ে নেই। শাওনের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা