,

দক্ষিণ আফ্রিকায় আর্নল্ড শোয়ার্জেনেগারের ওপর হামলা

news-image

বিনোদন ডেস্ক।। দক্ষিণ আফ্রিকায় একটি অনুষ্ঠানে হলিউড সুপার স্টার আর্নল্ড শোয়ার্জনেগারের ওপর হামলা হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজে ৭১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সাবেক গর্ভনরকে পেছন থেকে ‘ফ্লাইং কিক’ মারতে দেখা গেছে এক ব্যক্তিকে। বিবিসি জানিয়েছে, শনিবার জোহানেসবার্গের কাছে একটি জিমে অনেক লোকজনের উপস্থিতিতে ঘটনাটি ঘটে।

‘আর্নল্ড ক্লাসিক আফ্রিকা’ নামের এক অনুষ্ঠানের অংশ হিসেবে শোয়ার্জনেগার সে সময় ভক্তদের সঙ্গে একটি ভিডিও রেকর্ডিং করছিলেন। পাশাপাশি একটি স্কিপিং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছিল।

এরই মধ্যে অজ্ঞাতপরিচয় এক লোক, দৌঁড়ে উড়ে গিয়ে জোড়া পায়ে শোয়ার্জনেগারের পিঠে লাথি মারে। হামলাকারী লাথি মেরে নিচে পড়ে গেলেও টার্মিনেটর তারকা তার পায়ের ওপরই দাঁড়িয়ে ছিলেন, তবে আঘাত লাগার সময় তিনি ঝাঁকি খেয়ে সামনের দিকে ঝুঁকে যান।

সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে নিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন অনুষ্ঠানটির কর্মকর্তারা। টুইটারে উদ্বেগ প্রকাশকারী ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শোয়ার্জনেগার আর ‘উদ্বিগ্ন হওয়ার মত কিছু হয়নি’ বলে আশ্বস্ত করেছেন।

টুইটারে ৪০ লাখের বেশি অনুসারীর উদ্দেশে শোয়ার্জনেগার বলেন, “আমি ভেবেছিলাম ভিড়ের ধাক্কা লেগেছে, যা প্রায়ই হয়। আপনাদের সবার মত এই ভিডিওটি দেখার পর আমি বুঝতে পারি যে আমাকে লাথি মারা হয়েছিল।”

এই ঘটনার ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। পরে তিনি এই হামলার ঘটনার বদলে অনুষ্ঠানে আগত ক্রীড়াবিদদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানান। আর্নল্ড ক্ল্যাসিক আফ্রিকা অনুষ্ঠানটি প্রতি বছরের মে মাসে অনুষ্ঠিত হয়। খেলাধুলার এই অনুষ্ঠানটিতে শরীরচর্চা ও স্কিপিংসহ বহু ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড