মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে অভিনেত্রী মায়া ঘোষ

news-image

বিনোদন প্রতিবেদক : দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ। আজ রোববার, ১৯ মে সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি দেহত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন তার পুত্র দীপক ঘোষ।

তিনি জানান, যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান মায়া ঘোষ।