মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিমানবালার কানে কামড়

news-image

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই তাকে উত্ত্যক্ত করে আসছিল পূর্ব পরিচিত এক যুবক। কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলার চেষ্টা করতেন তরুণী। তবে এবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানে কামড় দিয়ে, মুখে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই তরুণী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় বিমানের কেবিন ক্রু ওই তরুণী। শুক্রবার তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে তরুণীর ক্যাবে উঠে পড়ে ওই যুবক। বিয়ের জন্য পীড়াপীড়ি করতে থাকে অভিযুক্ত। তরুণী তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপমানে তার ডান কানে কামড় দিয়ে, মুহূর্তে মুখে ছুরি দিয়ে আঘাত করে। পেটেও এলোপাথাড়ি ঘুষি মারে সে।

পরে গুরুত্বর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এদিকে ঘটনার দিন অভিযুক্ত ওই যুবক স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা, উত্ত্যক্ত করাসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক