,

প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা করায় খেপলেন ভাবনা

news-image

বিনোদন ডেস্ক।। জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনার প্রিয় তার পোষা কুকুর। পোষা কুকুরের সঙ্গে নানা সময়ে সেলফি ও ছবি প্রকাশ করেন তিনি। এদিকে তার এই পোষ্যকে ঘিরেই ট্রল করল নেটিজেনরা। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জড়িয়ে সেই ট্রলের মাধ্যমে ভাবনাকে হেয় করার চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ ভাবনার। এক শিশুকে জড়িয়ে ধরে তোলা প্রিয়াঙ্কা চোপড়ার ছবির সঙ্গে পোষা কুকুরের সঙ্গে ভাবনার ছবি জুড়িয়ে দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ টেনে ট্রল করা হয়। এমন ট্রলের শিকার হয়ে খেপেছেন ভাবনা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর প্রতিবাদও করেছেন।

ভাবনা লিখেন, ‘মানুষের এত সমস্যা ,এত টেনশন কেন আমি বুঝি না, বিভিন্ন পেজে যারা এই ছবিটা বানিয়ে বাজে মন্তব্য করছেন, আপনাদের কী আসলেই কোন কাজ নেই! প্রিয়াঙ্কা চোপড়া নিজেও কুকুর পালে এবং তার কুকুরের নাম ‘ডিয়ানা চোপরা’। আর আমি কেমন মানুষ তা আপনারা বুঝে ফেললেন আমার ফেসবুকে কুকুরের সঙ্গে ছবি দেখে! তার মানে যে কুকুর পালবে বা কুকুরদের ভালোবাসবে সে খারাপ মানুষ আপনাদের কাছে,মানুষকে ছোট করার যে প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি তা খুবই লজ্জাজনক। এসব দেখতে আর ভালো লাগে না। সত্যি।’

ভাবনার এই স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য করেছেন। বেশির ভাগ মন্তব্যেই ভাবনাকে নিয়ে ট্রলের নিন্দা করা হয়েছে। উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি বড় পর্দাতেও কাজ করছেন। সর্বশেষ তার অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ ছবি মুক্তি পায়। উৎস: দেশ রুপান্তর।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড