মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষককে পিটিয়ে মারলো উত্তেজিত জনতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা।এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের আলোয়ার জেলার হরসৌরা থানা এলাকার দেবনাথ গ্রামে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, গত ১৪ মে ওই কিশোরী তার বাবা এবং মায়ের সঙ্গে দেবনাথ গ্রামে এক আত্মীয়র বিয়েতে অংশ নেন। বিয়ে বাড়িতে অনুষ্ঠানের ফাঁকে অভিযুক্ত রাহুল এবং তার দুই বন্ধু লোকেশ ও রামবীর ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে কিশোরীর খোঁজে গিয়ে তিন যুবককে ধাওয়া করেন তার আত্মীয়-স্বজনরা। বাকি দু’জন পালিয়ে গেলেও রাহুলকে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই মারা যায় ধর্ষক রাহুল।

পরে খবর পেয়ে হরসৌরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ধর্ষণের ষিকার কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে লোকেশ এবং রামবীরকেও আটক করে পুলিশ। এই ঘটনায় গণধর্ষণ এবং হত্যার দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, মামলার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, আলোয়ারের ঠানগাজিতে দলিত এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ছয় অভিযুক্তের বিরুদ্ধে শনিবার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল ওই গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করে তার সামনেই গণধর্ষণ করেছিল পাঁচজন।

অভিযুক্তদের একজন ধর্ষণের ভিডিও ধারণ করে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপহরণ, মারধর, গণধর্ষণ, হুমকি এবং ডাকাতি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক