মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুহায় ধ্যানে বসেছেন মোদি, উঠবেন কাল

news-image

ভারতের কেদারনাথ গুহায় ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার তিনি এই ধ্যানে বসেন। আগামীকাল রোববার সকাল পর্যন্ত তিনি ধ্যানে থাকবেন বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ সকালেই কেদারনাথ দর্শনে হাজির হন নরেন্দ্র মোদি। সেখানকার মন্দিরে পূজাও দেন। কেদারনাথের পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। এরপর তিনি পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতে শুরু করেন। প্রায় দুই কিলোমিটার ট্রেক করে পৌঁছান ওই গুহায়। পাহাড়ি পথে তাকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়।

একটি সূত্র থেকে জানা গেছে, সংবাদমাধ্যমের অনুরোধে তিনি ধ্যানে বসার ছবি তুলতে দেন। তারপর ওই গুহায় আর কারও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সেখানেই একান্তে ধ্যান শুরু করেছেন মোদী, যা চলবে আগামিকাল সকাল পর্যন্ত।

আগামীকাল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। তার আগে দেশজুড়ে প্রচার পর্ব শেষ হয়েছে গত শুক্রবার বিকেলে। প্রচার পর্বের শেষে সংবাদ সম্মেলনেও উপস্থিত হয়েছিলেন মোদি। প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ায় তিনি সরকারি কাজে ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি যে ধ্যানে বসতে চলেছেন, তা একবারও জানাননি।

প্রসঙ্গত, ৩৩ বছর আগে ওই গুহাতেই ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক