মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন কার্ড নয়, যেভাবে ভিসা দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

news-image

স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার জন্য বিদেশি নাগরিকদের আর গ্রিন কার্ড দেওয়া হবে না। তার বদলে দেওয়া হবে ‘বিল্ড আমেরিকা ভিসা’। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, ভিসা ইস্যু করার ক্ষেত্রে এ বার অগ্রাধিকার দেওয়া হবে মেধা, উচ্চ শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও যুক্তরাষ্ট্রের কোনো চাকরির অফারকে। এছাড়া আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্রে থাকেন এই যুক্তিতে গ্রিন কার্ড না দেওয়ারও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে, ট্রাম্পের এ প্রস্তাবনার কড়া প্রতিবাদ জানিয়েছে ডেমোক্র্যাটরা। তাদের মতে, এ প্রস্তাবে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে আসা লাখ লাখ অভিবাসীর (ড্রিমার) নাগরিকত্বের ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই। ডেমোক্র্যাটিক স্পিকার ন্যানসি পেলোসি বলেন, আজ পর্যন্ত যত লোক যুক্তরাষ্ট্রে এসেছেন, শুধু একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই বলে কি তারা সবাই মেধাহীন হয়ে যাবে?

প্রসঙ্গত, এখন বছরে ১১ লাখ গ্রিন কার্ড ইস্যু করে মার্কিন প্রশাসন। গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে বেশির ভাগ ক্ষেত্রেই গুরুত্ব পায় আত্মীয়স্বজন দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, এই যুক্তি। কিন্তু, ট্রাম্প যে অভিবাসন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তাতে ভিষয়টি বাদ পড়ছে। সেক্ষেত্রে ৫৫ শতাংশ অগ্রাধিকার দেওয়া হবে মেধা, উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে।

ট্রাম্পের এ প্রস্তাব কার্যকর হতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে নিম্নকক্ষের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্র্যাটরা এ প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক