মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলপাই সংগ্রহ করতে গিয়ে যেভাবে মারা যাচ্ছে লাখ লাখ পাখি (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক।। বিশ্বের সব থেকে বেশি জলপাই উৎপাদনকারী দেশ হলো স্পেন। বিশ্বে যত জলপাই রফতানি হয় তার ৫০ ভাগ আসে ভূমধ্যসাগরীয় দেশ স্পেন থেকে। এছাড়া আরও অনেক দেশ জলপাই উৎপাদন করে থাকে। কিন্তু দু:খের বিষয় এই জলপাই উৎপাদন করতে গিয়ে বছরে কয়েক লাখ পাখি নিধন করেন স্পেন ও পর্তুগাল। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে পাখি বিষয়ক সাময়িকী বার্ডসগাইড ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটিতে জলপাই সংগ্রহকালে ব্যবহৃত সাকশান মেশিনের মধ্যে পড়ে এসব পাথি মারা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, এসব মেশিন রাতে বেশি ব্যবহার করা হয়। এ জন্য আরও বেশি পাখি মেশিনের মধ্যে পড়ে মারা যায়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত শীতকালে জলপাই সংগ্রহ করা হয়। বেশির ভাগ রাতেই মেশিনের মাধ্যমে এসব জলপাই সংগ্রহ করা হয়। এ সময় স্পেনের আন্দালুশিয়ান রাজ্যগুলোতে ২৬ লাখ পাখি মারা পড়ে। আর পর্তুগালে মারা যায় ৯৬ হাজার পাখি।

রাতে জলপাই গাছগুলিতে পাখিরা বিশ্রাম নেয়। এ সময় অলিভ পিকিং মেশিন কাজ শুরু করে। আলোর ঝলকানি আর বিকট শব্দের কারণে পাখিরা দিশেহারা হয়ে পড়ে। তারা পালাতে অক্ষম হয়ে পড়ে এবং অনেক পাখি সাকশান মেশিনের মধ্যে পড়ে মারা যায়। অবশ্য আন্দালুশিয়ান রাজ্যগুলির সরকার রাতে জলপাই বাগানে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু রাতে সংগ্রহ করলে স্বাদ ও মান বজায় থাকে বলে রাতেই জলপাই সংগ্রহ করতে পছন্দ করে দেশটির জলপাইচাষিরা।

পর্তুগিজ সোসাইটি ফর দ্য স্টাডি অফ বার্ডস (এসপিইএ) এর ডমিংগো লেটোও বলেন, পাখিরা রাতে বিশ্রাম নিতে পছন্দ করে। তারা জলপাই গাছের সারিতে থাকে। জলপাই সংগ্রহের মেশিনের আলো ও শব্দে তারা ভীত হয়ে পড়ে।

পাখি গবেষক নুনো সেকিরা বার্ডসগাইড ডটকমকে বলেন, পাখি নিধনের ফলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে। পাখি নিধন ঠেকাতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ হবে। কেননা নিয়ন্ত্রণের অভাবে পাখির পাশাপাশি অন্যান্য পরিবেশগত প্রভাব যেমন- মাটির মতো ক্ষয়, দূষিতকরণ ও রাসায়নিক সঙ্গে জলীয় দূষণে কৃষির ওপর প্রভাব ফেরবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক