,

৭২ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মহাসেন

news-image

ঘূর্ণিঝড় ফণির ক্ষত শুকাতে না শুকাতেই এবার আসছে মহাসেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি আছড়ে পড়বে উত্তর-পূর্ব ভারতে। যা খেপুপাড়া ও টেকনাফের মধ্য দিয়ে প্রবেশ করবে মিয়ানমারে। ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এমনটাই বলা হচ্ছে।

আবহাওয়াবিদরা তাদের পূর্বাভাসে বলছেন, মহাসেনের প্রভাব পড়বে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। এর প্রভাবে বজ্রপাতসহ ঝড় ও প্রবল বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতের উড়িষ্যায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি। এর ফল উড়িষ্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়। উড়িষ্যার পর ফণি পশ্চিমবঙ্গ হয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানে। এর প্রভাবে বাংলাদেশেও অন্তত ১৭ জন নিহত হয়।

ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের চট্টগ্রামের কাছে খেপুপাড়া এবং টেকনাফের মধ্যে দিয়ে মিয়ানমারে প্রবেশ করবে। আগামী তিন দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর