মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোলবালিশ পেঁচিয়ে ঘুমালে চর্বি কমে: মমতা

news-image

নির্বাচনী জনসভায় গিয়ে জনগণকে ফিটনেস টিপস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে এক জনসভায় টানা সাত মিনিট ধরে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানায়, ধারণা করা হচ্ছিল, বিদ্যাসাগরের মুর্তি ভাঙার ঘটনায় বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেবেন তৃণমূল নেত্রী। কিন্তু তিনি সেখানে দলীয় সমর্থকদের ফিটনেস টিপস দেন।

নিয়মিত হাঁটা থেকে শুরু করে কীভাবে কোলবালিশ পেঁচিয়ে শুলে পেটের বাড়তি চর্বি ঝরে যায়, সব বললেন একে একে। সমাবেশে মমতা বলেন, “এখান থেকে গিয়েই আমায় রোড শো করতে হবে। রোড শো মানে গাড়িতে চেপে নয়। আমি গাড়িতে চেপে রোড শো করি না। পায়ে হেঁটে করি। টানা দাঁড়িয়ে রোড শো করলে পা ফুলে যায়।”

এরপরই মমতা স্বাস্থ্য সচেতনতা নিয়ে একের পর এক বলতে থাকলেন। তিনি বলেন, আমি তো এক জায়গায় পাঁচ মিনিটের বেশি বসি না। অফিসে যখন কাজ করি তখন চক্কর কাটি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইল দেখি। আমি রোজ ২০ কিলোমিটার হাঁটি। হাঁটলে আমার মাথা হাঁটে, ব্রেন হাঁটে। এটা আমি কবিতাতেও লিখেছি। মমতা বলেন, “আগে মশলা বাটলে, তরকারি কাটলে, কাপড় কাচলে শরীরের ব্যায়াম হতো। কিন্তু এখন তো সব মেশিন। আমরা সব মেশিনে ঢুকে গেছি।”

তৃণমূল নেত্রী আরও বলেন, “আমি মনে করি ওল্ড ইজ গোল্ড। দেখবেন আগেকার লোকেরা সাজিয়ে ভাত খেতে দিত। আর বাড়ির অভিভাবককে মাছের মাথাটা দিত। কারণ ওই মাথায় ঘিলু থাকে, সেটা মাথায় গেলে ব্রেনটা কাজ করে। বাড়ির অভিভাবককে ঠিক থাকতে হবে। না হলে চলবে না। আগেকার লোকেরা কোলবালিশ নিয়ে শুতো। কারণ কোলবালিশ ইউজ করলে পেটের বাড়তি চর্বি কমিয়ে দেয়।”

স্বাস্থ্য সচেতন এ নারী নেত্রী বলেন, “দেড় মাস ধরে মিটিং করছি। অনেকে জিজ্ঞেস করে, দিদি আপনার গলা ভাঙেনি? আমি বলি না। ভেঙেছে। তবে অতটা ভাঙেনি। কারণ আমি গলাতেও ব্যায়াম করি।” মমতার হাঁটার নেশা অনেকেরই জানা। সুযোগ পেলে রাজ্য সচিবালয়ের বিশাল ছাদেও কয়েক চক্কর হেঁটে আসেন তিনি। অনেক সময় চলে যান পার্কেও। তার সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক তরুণ নেতাকর্মীরাও হাঁফিয়ে ওঠেন ।

এ ছাড়া ঘরোয়া বৈঠকে শরীরের প্রতি যত্ন নিতে প্রায়ই নেতাদের পরামর্শ দেন তিনি। এক এমপির পেট বেড়ে যাওয়ায় বকাও দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনী জনসভায় এ প্রথম ফিটনেস টিপস দিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক