,

প্রেম করতে গিয়ে পরীক্ষায় ফেল করায় প্রেমিকাকে দোষ দিয়ে টাকা দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সদ্য প্রমে পড়লে যে একটু পাখনা গজায় তা সবারই জানা। তা সে পড়াশুনা হোক কিংবা অন্যকাজ একটু মনোযোগে ব্যাঘাত ঘটতেই পারে। কিন্তু তা বলে এর জন্য প্রেমিকাকে দোষ! শুধু তাই নয় প্রেমের জন্য পড়াশুনায় ব্যাঘাতে প্রমিকার কাছ থেকে ক্ষতিপূরণে টাকা পর্যন্ত দাবি করা হলো।

ঠিক এই কাণ্ডটিই করেছেন ভারতের অওরঙ্গাবাদের এক যুবক। ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি পড়ছেন তিনি। গতবছর এই কোর্সে ভর্তি হওয়ার পর থেকেই তিনি প্রেম করতে শুরু করেন এক সহপাঠীর সঙ্গে। প্রথম বর্ষের রেজাল্ট বেরনোর পর দেখা যায় তিনি পাশ করতে পারেননি। সঙ্গে-সঙ্গে সব দোষ দিয়ে দেন প্রেমিকাকে।

যুবকের দাবি, প্রেম করতে গিয়েই পড়াশোনার করার সময় পাননি তিনি! এতেই থেমে না থেকে, প্রথম বছর পড়াশোনা করতে যা খরচ হয়েছে তার পুরোটাই প্রেমিকাকে ফেরত দিতে হবে, এমনই বক্তব্য তাঁর! প্রেমিকা কথা বলা বন্ধ করে দিলে তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপ্রীতিকর পোস্ট করতে থাকেন তিনি। হুমকিও দেন প্রেমিকা ও তাঁর পরিবারকে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর