,

মুসলিমদের সঙ্গেই জেলখানায় রোজা করছেন ১৫০ হিন্দু

news-image

নিউজ ডেস্ক।। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির নয়াদিল্লির তিহার কারাগার। জেলের মুসলিম বন্দীদের সঙ্গেই রোজা রাখছেন কমপক্ষে ১৫০ জন হিন্দু বন্দীও। কারাগারের এক মুখপাত্র বলেন, তিহারের সব কটি জেল মিলিয়ে ১৬ হাজার ৬৬৫ জন বন্দী আছে। তাদের মধ্যে মুসলিম–হিন্দু মিলিয়ে দুই হাজার ৬৫৮ জন রোজা রেখেছে। গত বছর ৫৯ জন হিন্দু বন্দী রোজা করেছিল। এবার সেই সংখ্যা তিন গুণ।

রমজান মাসের শুরুতেই ওই হিন্দু বন্দীরা জেল সুপারদের জানিয়ে দিয়েছিলেন তারাও মুসলিম সহবন্দীদের সঙ্গে রোজা রাখছেন। কারণ রমজানে রোজা করা বন্দীদের জন্য বিশেষ আয়োজন করা দস্তুর। যেমন, জেলের ক্যান্টিন থেকে সস্তায় খেজুর এবং রুহ্‌আফজা শরবত কেনা যায়। সেজন্য কতজন রোজা রাখছে তা জেনে নেন জেল সুপাররা। এবছর রমজানে বিশেষ ব্যবস্থা রূপে রোজা ভাঙার সময় প্রার্থনার জন্য ধর্মীয় গুরুদের জেলের মধ্যে প্রবেশাধিকার দিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ।

তিহার জেলের অফিসাররা বলেন, হিন্দু বন্দীরা কেউ তাদের মুসলিম সহবন্দীদের প্রতি বন্ধুত্বতার খাতিরে রোজা রাখে। আবার কেউ বিশ্বাস করে কঠোর ব্রত পালন করলে ঈশ্বর তাদের সাজা লাঘব করে দেবেন।

অফিসাররা আরও বলেন, একইভাবে নবরাত্রির সময়ও হিন্দু বন্দীদের সঙ্গে নয় দিন উপবাস রেখে দেবীর পূজা করেন মুসলিম বন্দীরাও। শুধু তিহারেই নয় এই ব্যবস্থা দেশের প্রায় সব কটি জেলেই চালু বলে জানিয়েছেন তিহার জেলের অফিসাররা। সূত্র: আজকাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর