,

৫০০ রুপির মোরগ এক লাখ রুপিতে বিক্রি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক লাখ রুপির বেশি দামে বিক্রি হয়েছে একটি মোরগ। অবাক হবেন না, ঠিকই পড়ছেন। একটি মোরগের দাম এক লাখ ১০ হাজার রুপি। ভারতের কেরালার কোট্টায়ামের একটি চার্চে সম্প্রতি নিলামে এই অবিশ্বাস্য দাম ওঠে ওই মোরগটির। খবর আনন্দবাজারের।

কোট্টায়ামে পোনপল্লি সেন্ট জর্জ জ্যাকোবিট সিরিয়ান অর্থোডক্স চার্চে প্রতি বছর একটি মোরগ নিলাম হয়। এর আগে একবার সর্বোচ্চ ১৫ হাজার রুপিতে বিক্রি হয় একটি মোরগ। তারপর গত বছর সব রেকর্ড ছাপিয়ে যায়, সেবার একটি মোরগ ৬০ হাজার রুপিতে বিক্রি হয়।

প্রতি বছর এই চার্চে উৎসবের অংশ হিসেবে এই মোরগ নিলাম হয়। প্রথা হলো- চার্চে উৎসবের সময় এলাকার মানুষ সেখানে রুটি ও মোরগ দান করেন। মোরগ রান্না করে রুটির সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে চার্চ। কিন্তু একটি মোরগ রেখে দেয়া হয়। সেটিকে বলা হয় ‘পন্নুম কোঝি’। এটিকেই নিলামে তোলা হয়। যে সবচেয়ে বেশি দাম দেন তিনিই পান এই মোরগ।

গত ১৮ বছর ধরে মনোজ জোসেফ নিলামে এই মোরগ কিনছেন। মনোজ কোট্টায়ামেরই বাসিন্দা। তিনি কোয়ম্বত্তুরে ব্যবসা করেন। চার্চ সংলগ্ন এলাকার এক নারীকে ১৮ বছর আগে বিয়ে করেন। তারপর থেকে প্রতি বছর নিলামে অংশ নেন। আর প্রতিবার তিনিই জেতেন নিলাম।

তবে এবার যে দামে তিনি মোরগটি কিনলেন তা রেকর্ড। এবার তিনি এক লাখ ১০ হাজার রুপিতে মোরগটি কিনে নেন। যেটির বাজার মূল্য হবে বড় জোর ৫০০ রুপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে