মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজনৈতিক স্বার্থে নিজের স্ত্রী এবং পরিবার ছেড়েছেন মোদী’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের দল বিএসপি’র নেত্রী মায়াবতী বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে দলিতদের ভালবাসা দেখানোর নাটক করে গিয়েছেন।

কিন্তু এই নাটক করে আর কিছু হবে না। দলিতদের যেভাবে দমিয়ে দেয়া হচ্ছে সেই ইস্যুতে তিনি কোনও মন্তব্যই করেননি। উনি নোংরা রাজনীতির খেলা করছেন।’

সোমবার (১৩ মে) মায়াবতী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন। এর আগে মোদী-রাহুল, মোদী-মমতাসহ নানা বিতর্ক হয়েছে।

বিএসপি নেত্রী বলেন, ‘রাজনৈতিক স্বার্থে উনি নিজের স্ত্রী এবং পরিবার ছেড়েছেন। উনি আবার অন্যের স্ত্রী বা বউকে সম্মান করবেন কীভাবে? বিজেপি নেত্রীরা তাদের স্বামীকে মোদীর আশেপাশে দেখলেই আঁতকে ওঠেন।

তারা ভয় পান এই মোদী হয়তো নিজের মতো তাদেরও বিবাহবিচ্ছেদ করিয়ে দেবেন। আমারা ভারতের মহিলাদের উদ্দেশ্যে অনুরোধ করব, এমন একজন ব্যক্তিকে কিছুতেই ভোট দেবেন না।’

মায়াবতীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। বিজেপি সেতা অরুণ জেটলি টুইট করে বলেন, ‘মায়াবতী সভ্য সমাজে বসবাসের উপযুক্ত নয়।’

মায়াবতীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনড় হয়ে রয়েছেন। ওনার শাসনব্যবস্থা, নীতি, ব্যবহার সবই সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে। উনি সভ্য সমাজে বসবাসের উপযুক্ত নন।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক