,

নুসরাতের জন্য ভোট চাইলেন নায়ক সোহম

news-image

ভারতের লোকসভা নির্বাচনের ৬ দফা শেষ হয়ে গিয়েছে৷ বাকি আর মাত্র এক দফা। ১৯ মে’র এই দফায় ভাগ্যপরীক্ষা হবে বসিরহাটে তৃণমূলের তারকা প্রার্থী নায়িকা নুসরাত জাহানের। তার আগে শেষবেলার প্রচারে ব্যস্ত নুসরাতের রোডশোতে এলেন টালিউডের নায়ক সোহম চক্রবর্তীও। তারকা প্রার্থীকে ভোট দেওয়ার আর্জি তাঁর গলাতেও।

ভোটের সূচী ঘোষণার পরই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নাম ঘোষণার আগে পর্যন্ত নাকি প্রার্থী হচ্ছেন বলে জানতেন না নুসরাত জাহান। নির্বাচনী লড়াই লড়তে হবে শোনার পর যদিও বিন্দুমাত্র সময়ও নষ্ট করেননি তিনি৷ শুটিংয়ের ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে মন দিয়েছিলেন প্রচারে।

ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে জোর দিচ্ছেন নুসরাত। দিনরাত জনসংযোগেই কাটছে তাঁর। রবিবার সন্ধ্যায় গাড়িতে চড়ে হাড়োয়া থানার আটপুকুর মনসাতলা থেকে উছূলদহ পর্যন্ত প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। দুই তারকাকে দেখতে তখন পথের দু’ধারে প্রায় জনসমুদ্র। ভোটারদের সঙ্গে গাড়ি থেকেই কথাও বলেন নুসরাত।

বসিরহাট লোকসভা আসন থেকে লড়ছেন তিনি৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির সায়ন্তন বসু। রাজনীতির বিশ্লেষকদের দাবি, পাকা রাজনীতিকের বিরুদ্ধে নুসরাতের লড়াই যে খুব একটা সোজা নয়, সে সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই প্রসঙ্গে বিরোধীরা অবশ্য তৃণমূল নেত্রীকে টিপ্পনি কাটতে ছাড়েননি। তাঁদের দাবি, নুসরতের ধর্ম এবং অভিনেত্রী হিসাবে গ্ল্যামারকে কাজে লাগিয়েই নাকি বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের হাসি হাসতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর