,

বিশ্বের সবচেয়ে বড় ‘ফটোফ্রেম’!

news-image

ডেস্ক রিপোর্ট।। ঠিক যেন একটা মস্ত ফটোফ্রেম। কিন্তু আসলে এটা একটা বাড়ি। দুবাইয়ের এই বাড়িটিকে সরকারি ভাবে বলা হয়, দুবাই ফ্রেম। চলতি বছরে ৩০ এপ্রিল দুবাই মিউনিসিপ্যালিটি এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্র পেয়েছে। এই বাড়িটি দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত। এটির ছাদ থেকে নতুন ও পুরনো দুবাই শহর দেখা যায়। সাধারণের জন্য সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকে এটি।

বিল্ডিংয়ের অবজারভেশন ডেকে যেতে গেলে টিকিট কাটতে হয়। এই বাড়ি নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৫২৭ কোটি টাকা। বিল্ডিংটি উচ্চতায় ১৫০.২৪ মিটার। ৫০তলা বাড়িটির গ্লাস টাওয়ারটি প্রায় ৫০০ ফুট লম্বা দু’টি ফ্রেম দিয়ে এই তৈরি। বিশ্বের বৃহত্তম ফ্রেমও এটি।

দু’টি টাওয়ার সংযুক্ত রয়েছে একটি কাচের সেতুর মাধ্যমে। এর ফলে গোটা শহরের ‘প্যানোরামিক ভিউ’ পাওয়া যায়। দেখা যায় কারামা, দেইরা, বুর দুবাই এবং এমিরেটস টাওয়ারও। তবে শুধু কাচ নয়, স্টিল, অ্যালুমিনিয়াম, রিএনফোর্সড কংক্রিটও ব্যবহার করা হয়েছে দুবাই ফ্রেমে। স্থপতি ফার্নান্দো দোনিস এই বিল্ডিংয়ের নকশা করেন। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃতও হয়েছেন এর জন্য।

২০১৬ সালের ডিসেম্বরে মার্কিন আদালতে দুবাই মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন দোনিস। কপিরাইট, খরচ-সহ নানা অভিযোগ আনেন তিনি। দোনিস সংবাদ সংস্থাকে বলেছিলেন, তাঁরই প্রকল্প চুরি করে, নকশা বদলে তাঁকে বাদ দিয়ে তৈরি করা হয়েছে এই ফ্রেম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর