,

‘মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আত্মহত্যার সিদ্ধান্ত বাদ দেই’

news-image

ডেস্ক রিপোর্ট।। ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কবল থেকে পালিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন মারিয়াম নামে এক তরুণী। জঙ্গিদের অমানবিক নির্যাতন এবং ধর্ষণের ফলে একসময় মানসিক সমস্যা শুরু হয় তার। সেই সঙ্গে স্বাভাবিক কথা বলতেও সমস্যা তৈরি হয় মারিয়ামের। এসময় নির্যাতনের শিকার মারিয়াম বহুবার আত্মহত্যার চেষ্টাও করেন। তিনি বলেন, ‘বহুবার আত্মহত্যার চেষ্টা করেছি। তবে মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আত্মহত্যার সিদ্ধান্ত বাদ দেই।’

বিবিসিকে মারিয়াম বলেন, ‌‘২০১৪ সালে ইরাকের ইয়াজিদি গ্রামগুলোর দখল নেয় আইএস জঙ্গিরা। তখন আমার বয়স মাত্র ১২ বছর। আমাকে ৮ জনের কাছে বিক্রি করা হয়। কিন্তু তাদের মধ্যে ৩ জন আমাকে ধর্ষণ করতো, বাকি ৫জন আমাকে দাসী হিসেবে ব্যবহার করতো।’

তিনি বলেন, ‘ধরা পড়ার আগে আমার স্বাভাবিক কথা বলতে কোনো সমস্যা হতো না। কিন্তু বন্দী থাকা অবস্থায় এই সমস্যা শুরু হয়। তখন আমি বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। কিন্তু বন্দী অবস্থায় আমার মায়ের সঙ্গে একবার আমার দেখা করার সুযোগ হয়েছিল। তখন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম- আত্মহত্যার চেষ্টা করবো না।’ জঙ্গিদের কবল থেকে মারিয়াম পালাতে পারলেও তার মায়ের এখনও কোনো সন্ধান মেলেনি। মারিয়াম এবং তার বাবা চাইলেও অতীতের সেইসব দু:সহ স্মৃতি ভুলতে পারেন না। উৎস: বিবিসি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর