মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জওহরলাল নেহেরু যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরিয়া না হলে মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন। আর এটা যদি হতো তাহলে দেশভাগ হতো না। ভারতে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির এক প্রার্থী এমন মন্তব্য করেছেন।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির অনলাইন প্রতিবেদনে অনুযায়ী ওই বিজেপি প্রার্থী বলেন, ‘ভারতের স্বাধীনতার সময় পণ্ডিত জওহরলাল নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরিয়া না হতেন তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। আর সেটা সম্ভব হলে দেশভাগের প্রয়োজন পড়তো না।’

মন্তব্যটি করেছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি নেতা গুমান সিং দামোর। এবার লোকসভা নির্বাচনে তিনি মধ্যপ্রদেশের রাতলাম আসন থেকে বিজেপি’র হয়ে ভোট করছেন। তিনি অভিযোগ তুলেছেন দেশভাগের দায় বিরোধীদল কংগ্রেসের।

সাত দফার লোকসভা লোকসভা নির্বাচনে রোববার ষষ্ঠ দফায় ভোট দিয়েছে ভারতের জনগণ। আগামী ১৯ মে শেষ দফার ভোট হওয়ার পর ২৩ মে ফলাফল প্রকাশ করা হবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দেশটিতে। তার আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ওই বিজেপি নেতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ফের ক্ষমতায় আসতে দেশটির বিমানবাহিনীর পাকিস্তানে ঢুকে হামলার কৃতিত্ব নিচ্ছেন। ঠিক এই সময়ে জিন্নাহকে নিয়ে এমন মন্তব্য মোদির ভারতের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক