মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে বাঁচাতে বিমান আনলেন প্রিয়াঙ্কা

news-image

শুক্রবার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ভারতের প্রয়াগরাজে গিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে কংগ্রেস নেতা রাজীব শুক্লা তাকে একটি অসুস্থ বাচ্চার চিকিৎসাতে সাহায্যের জন্য আবেদন করেন।

রাজীব শুক্লা জানান, টিউমারে আক্রান্ত আড়াই বছরের এই মেয়ে বাচ্চাটি প্রয়াগরাজের কমল নেহরু হাসপাতালে ভর্তি আছে। বেশ জটিল পরিস্থিতিতে আছে সে। বলতে গেলে জীবনের সঙ্গে লড়ছে বাচ্চাটি। চিকিৎসকরা তাকে খুব দ্রুত দিল্লির এইমসে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এবং দ্রুত এইমসে নিয়ে যেতে না পারলে তার জীবন হারানোর শঙ্কা আছে।

রাজীব শুক্লা অনুরোধ করেন, যদি প্রিয়াঙ্কা বাচ্চাটিকে দিল্লি পৌঁছাতে সাহায্য করেন, তাহলে খুবই সুবিধা হয়। নাহলে বাচ্চাটির জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ কথা শোনার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি নিজেই একটি প্রাইভেট জেট বিমানের ব্যবস্থা করে বাচ্চা এবং তার পরিবারকে পৌঁছে দেন দিল্লির এইমসে। এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তার চিকিৎসা।

সোনিয়া তনয়ার এই উদ্যোগে স্বভাবতই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট্ট শিশুর পরিবার। এমন একজন নেত্রী যে এভাবে তাদের সাহায্যে এগিয়ে আসবেন, তা কোনোদিনও ভাবতে পারেননি তারা, আবেগভরা কণ্ঠে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিশুটির মা-বাবা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক