,

আন্তর্জাতিক বাজারে আবার বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম!

news-image

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য দ্বন্দ্ব তীব্র হয়েছে। আর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর প্রভাব নিয়ে বাড়ছে স্বর্ণের বিনিয়োগ। ফলে আন্তর্জাতিক বাজারে আবার বাড়তে শুরু করেছে মূল্যবান এ ধাতুর দাম। বুধবার (৮ মে) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে হয়েছে আউন্সপ্রতি এক হাজার ২৮৭ ডলার। গত এক সপ্তাহে এটিই সর্বোচ্চ দাম। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি হয় এক হাজার ২৮৮.৩০ ডলার

ওএনডিএর এশিয়া প্যাসিফিকের সিনিয়র বাজার বিশ্লেষক জেফরে হ্যালে বলেন, যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ বিশ্ব প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তাই এ মুহূর্তে ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে এগুচ্ছে বিনিয়োগকারীরা। সোমবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হুমকি দিয়ে বলেন, চীনের ২০০ বিলিয়ন ডলার পণ্যে যে শুল্ক ছিল, তা দ্বিগুণ বাড়িয়ে আগামী শুক্রবার থেকে ২৫ শতাংশ করা হবে। এসব পণ্যে বর্তমানে ১০ শতাংশ শুল্ক রয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডাব্লিউজিসি) জানায়, ভারতে স্বর্ণের চাহিদা বাড়বে আগামী জুন নাগাদ। বিয়ের পাশাপাশি বেশ কিছু উৎসব থাকায় সোনার অলঙ্কার কেনা বাড়তে পারে। এছাড়া স্থানীয় বাজারেও কিছুটা দাম কমানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ভারতে ৭৫০ থেকে ৮৫০ টন স্বর্ণের ব্যবহার হবে। গত বছর স্বর্ণের ব্যবহার হয় ৭৬০.৪ টন। স্থানীয় বাজারে দাম বাড়ায় গত বছর ভারতে স্বর্ণের ব্যবহার কমে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে