,

প্রতি শুক্রবার নামাজরত মুসলিমদের পাহারা দিচ্ছেন অমুসলিম ব্যক্তি

news-image

প্রতি শুক্রবারে জুমার নামাজে মুসল্লিদের স্বেচ্ছায় পাহারা দেন এক অমুসলিম ব্যক্তি। এ ঘটনা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। খবর ডেইলি মেইলের। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ম্যাট নামের এক ব্যক্তি ব্রিসবেনের ওক্সলিতে দারা মসজিদে নামাজরত মুসল্লিদের পাহারা দেন। আর সেটা তিনি নিজের ইচ্ছা থেকে করেন। পেশায় তিনি একজন দোকানদার।

মজিব উল্লাহ নামের অস্টেলিয়ার এক মুসলিম ব্যক্তি বৃহস্পতিবার তার ফেসবুকে এ ঘটনা জানান। তিনি বলেন, নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ হামলার পর অস্ট্রেলিয়ার অনেক মানুষ আমাদের সমর্থন, সমবেদনা ও ভালবাসা জানিয়েছে। তিনি আরো লিখেছেন, ওই ঘটনার পর থেকে এই (ম্যাট) অমুসলিম ভাই আমাদের মসজিদে আসে, আমরা নামাজ পড়ার সময় আমাদের নিরাপত্তার জন্যে তিনি পাহারা দেন।

এছাড়া তিনি বলেন, রমজান মাস শুরু হলে তিনি (ম্যাট) প্রতি রাতে তারাবি নামাজের সময় আমাদের মসজিদে পাহারা দিতে আসেন। মজিব উল্লাহ ম্যাটের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন ফেসবুকে।

মজিব লিখেন, ভাইটির জন্য দোয়া করবেন। মজিব উল্লাহ’র ওই পোস্টে অনেকে ম্যাটের ব্যাপক প্রশংসা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর