,

প্রেমিকের সামনেই তরুণীকে গণধর্ষণ

news-image

ফের ভারতে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। প্রেমিকের সামনেই ওই তরুণীকে গণধর্ষণ করে ছয় দুষ্কৃতিকারী।কর্ণাটক রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনায় ওই ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, গত বুধবার রাত ১০টার দিকে মাইসোর জেলার লিঙ্গাপুরা গ্রামে ঘটনাটি ঘটে সেই সময় ছয় দুষ্কৃতী আটক করে ওই যুগলকে। প্রথমে প্রেমিককে মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। এক পর্যায়ে পা ভেঙে দেওয়া হয় তার। পরে আহত প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয় ওই তরুণীকে।

ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে যুগলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কর্ণাটকের মাইসোর জেলা পুলিসের তরফে এই ঘটনার তদন্ত করতে আট জনের একটি দল তৈরি করা হয়েছে। তারা আপাতত ছজন অভিযুক্তের সন্ধান করছে। অভিযুক্তদের মধ্যে কতজন মেয়েটিকে ধর্ষণ করেছে, তা পুলিশ জানতে পারেনি।

পুলিশের দাবি, মেয়েটি এখনও স্পষ্ট করে বিষয়টি বলতে পারেননি। তিন-চার জন ধর্ষণে অভিযুক্ত হতে পারে বলে মেয়েটির বয়ান থেকে পুলিশের প্রাথমিক ধারণা। তাই আপাতত নির্যাতিতার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

তবে,প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি এলাকায় ধারের টাকা ফেরত দিতে গিয়েছিলেন ওই তরুণী। তার সঙ্গে তার প্রেমিকও ছিলেন। এক সঙ্গে সেখান থেকেই দুজনে ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর