,

মন্ত্রীর আপত্তিকর ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা দাবি

news-image

মন্ত্রীর আপত্তিকর ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৩৭ লাখ টাকা) দাবি করে একটি প্রতারক দল। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মহারাষ্ট্রের উন্নয়ন বিষয়ক মন্ত্রী মহাদেব জংকরকে তার একটি আপত্তিকর ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয় প্রতারক দলটি। এর জন্য তারা ৫০ কোটি রুপি দাবি করে। পরে টাকা নিতে আসলে ৫ জনের প্রতারক দলটিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

হুমকির পরপরই মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় পুলিশ। মন্ত্রীর অফিসের কয়েরজন কর্মী নির্দিষ্ট স্থানে টাকা দিতে গেলে আগে থেকে সেখানে অপেক্ষায় পুলিশ।

পুনের পুলিশ সুপার সন্দীপ পাতিল জানান, টাকা না পেলে মন্ত্রীর কোনো একটি আপত্তিজনক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফোন করে দুষ্কৃতকারীরা। ওই ভিডিও মহাদেব জংকরের রাজনৈতিক ক্যারিয়ার পুরো শেষ করে দিতে পারে বলে তাদের দাবি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর