,

ইফতারের সময় আত্মঘাতী বোমায় ইরাকে নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার পূর্ব বাগদাদের জামিয়াবাজারে এই বোমা হামলার ঘটনা ঘটে। হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। খবর রয়টার্স ও ডেইলি সাবাহ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়াবাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটায়।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

স্থানীয়রা ওই বাজারে যখন ইফতারের জন্য তৈরি হচ্ছিল তখনই বিস্ফোরণটি ঘটানো হয়।

স্থানীয় আল কিন্দি হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা এ পর্যন্ত আটজনের মরদেহ গ্রহণ করেছে।

এর আগে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালে আইএসমুক্ত হয় ইরাক। কিন্তু এর পরও দেশটিতে অব্যাহতভাবে বোমা হামলার ঘটনা ঘটছে।

গত বছরের নভেম্বরে দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হন। এ ছাড়া জানুয়ারিতে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর