মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে বিমানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রবাসীর

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিমানের চাকায় পিষ্ট হয়ে এক প্রবাসীর প্রাণহানি ঘটেছে। পেশায় ফ্লাইট টেকনিশিয়ান ওই প্রবাসী বিমানের মেরামতের কাজ করতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। কুয়েত সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক এ ঘটনায় নিহত ওই প্রবাসী ভারতীয় নাগরিক।

দেশটির একটি দৈনিক বলছে, নিহত ওই প্রবাসীর নাম আনন্দ রামচন্দ্রণ। কেরালার তিরুঅনন্তপুরম এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কাজের সন্ধানে কয়েক বছর আগে কুয়েতে পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে কুয়েত এয়ারওয়েজে ফ্লাইট টেকনিশিয়ানের কাজ নেন।

ভারতীয় ওই দৈনিক বলছে, কুয়েত বিমানবন্দরের এয়ারপোর্ট স্কয়ার থেকে টার্মিনাল-৪ পর্যন্ত বিমানটিকে নিয়ে যাওয়ার সময় টাগ ভেহিক্যাল থেকে পড়ে যান রামচন্দ্রণ। সঙ্গে সঙ্গেই বিমানের সামনের চাকা পিষে দিয়ে যায় তাকে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কেরালায় রামচন্দ্রণের স্ত্রী এবং এক ছোট মেয়ে রয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ভারতীয় ওই প্রবাসীর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে তার মরদেহ তিরুঅনন্তপুরমের বাড়িতে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক