মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াকে ২০ কোটি ডলার ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

ডেস্ক রিপোর্ট।। জালিয়াতি করে বেহাত হওয়া মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) সম্পদ জব্দ করে পাওয়া প্রায় ২০ কোটি মার্কিন ডলার মালয়েশিয়াকে ফেরত দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়ানএমডিবির চুরি যাওয়া তহবিল দিয়ে কেনা প্রায় ১৭০ কোটি ডলারের সম্পদ জব্দ করতে ২০১৬ সালে মামলা করে। এখন জব্দ হওয়া সম্পদেরই প্রথম কিস্তি হিসেবে এই অর্থ মালয়েশিয়াকে ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কমলা শিরিন লাহখধির মঙ্গলবার বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তের আওতায় সম্পদের প্রথম কিস্তি মালয়েশিয়াকে হস্তান্তর শুরু করে আমরা অত্যন্ত সন্তুষ্ট। মালয়েশিয়ার জনগণের সুবিধার্থে যুক্তরাষ্ট্র জালিয়াতির অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রথম কিস্তির অর্থ ফেরতের উদ্যোগ সেই প্রতিশ্রুতি রক্ষারই প্রমাণ তুলে ধরেছে।’

যুক্তরাষ্ট্র এরই মধ্যে মালয়েশিয়া সরকারের কাছে পাঁচ কোটি ৭০ লাখ মার্কিন ডলার হস্তান্তর করেছে। ওয়ানএমডিবি থেকে অর্থ হাতিয়ে তৈরি করা হলিউডের একটি চলচ্চিত্রের আয় থেকে এ অর্থ জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘রেড গ্রানাইট পিকচার্স’-এর সঙ্গে সমঝোতার মাধ্যমে এ অর্থ উদ্ধার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল টমি থমাস। হলিউডের পর্দা কাঁপানো ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমাটি ওয়ানএমডিবি তহবিলের বেহাত হওয়া অর্থ দিয়ে বানানো হয়।

এ ছাড়া ওয়ানএমডিবি তহবিল নয়ছয় করে কেনা ম্যানহাটানের একটি সম্পদ বিক্রি করে আরো প্রায় ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওয়া গেছে। ওই অর্থও মালয়েশিয়াকে ফেরত দেওয়া হবে। মালয়েশিয়ার অর্থনীতির উন্নয়নের গতি জোরদার করতে ২০০৯ সালে তত্কালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওয়ানএমডিবি তহবিল গঠন করেন। ওই তহবিলের প্রায় সাড়ে চার শ কোটি মার্কিন ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় বলে জানায় যুক্তরাষ্ট্র; যা নিয়ে দেশটি তদন্ত করছে।

তহবিলের অর্থ জালিয়াতির ঘটনায় সবচেয়ে বড় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী রাজাক নিজে। তাঁর বিরুদ্ধে ৬৪ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ নিজের পকেটে পোরার অভিযোগ রয়েছে। যদিও রাজাক শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করছেন। ওয়ানএমডিবি কেলেঙ্কারির ঝড়ে নির্বাচনে ভরাডুবি হওয়া রাজাক এখন কারাগারে। তাঁর বিরুদ্ধে ৪০টির বেশি অভিযোগে বিচার চলছে। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার তদন্ত কর্মকর্তারা জানান, বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট, ব্যক্তিমালিকানাধীন উড়োজাহাজ ও সুপার ইয়ট এবং দামি শিল্পকর্ম ক্রয়ে জালিয়াতির ওই অর্থ ব্যয় করা হয়েছে। উৎস : রয়টার্স, বিবিসি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক