,

দক্ষিণ সুদানে দাবানলে ছড়িয়ে পড়ায় নিহত ৫৪, আহত ১৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলীয় লল রাজ্যের কোরোক গ্রামে দাবানল ছড়িয়ে পড়ায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে রাজ্যটির ডেপুটি গভর্নর ম্যাওয়েন অ্যাকুকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট আইওএল।

ম্যাওয়েন অ্যাকুক বলেন, গ্রামটিতে আগুন ছড়িয়ে পড়ায় এছাড়া কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন সামান্য অগ্নিদগ্ধ হয়েছেন।

তিনি বলেন, আগুন যখন গ্রামটিতে ছড়িয়ে পড়ে, তখন বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই হলেন নারী, শিশু ও বয়স্ক মানুষ।

ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয়, গ্রামটির বাসিন্দারা যখন প্রাণের ভয়ে পাশের গ্রামে পালিয়ে যায়। এদিকে তাদের খামার ও পশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের উৎস সম্পর্কে এখনও কোনও কিছু জানা যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর