,

অধঃস্তন নারী কর্মীকে দিয়ে পা টেপাচ্ছেন সাব-ইন্সপেক্টর, ভিডিও ভাইরাল

news-image

ভারতে রেলওয়েতে কর্মরত অবস্থায় এক নারীকর্মীকে দিয়ে পা টিপিয়ে চাকরি হারালেন সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারী। এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বালুরঘাট স্টেশনে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই বরখাস্ত করা হয়েছে ওই কর্মকর্তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার দুপুরে রেলের রেস্ট রুমের ভিতরে সুকুমারের পা টিপে দিচ্ছিলেন এনভিএফ কর্মী নিন্নি সাহা। সেই ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে খোশ মেজাজে দেখা গেছে রেলের এই দুই কর্মকর্তাকে।

এরপরই সাব-ইন্সপেক্টর সুকুমারকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়। শনিবার তাকে বরখাস্তও করা হয়। অন্যদিকে এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। কিন্তু তার আচার-ব্যবহার ভালো নয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার বলেন, ‘এই স্টেশন চত্বরে আমাদের কোনো ঘর নেই, আমাদের রেলের বিভিন্ন পুলিশ কর্মকর্তারা থাকেন ওই ঘরে। সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপি-তে ক্লোজ করা হয়েছে। আমার কাছে এই বিষয়ে কোনো চিঠি আসেনি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর