,

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলায় ৮ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের বাইরে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। আজ বুধবার সকালে শহরের দাতা দরবার মাজারের বাইরে ওই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ। খবর জিও নিউজের।

ডিআইজি অপারেশন্স লাহোর আশফাক আহমাদ খান পাঁচ পুলিশ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বোমা হামলার ধরন খতিয়ে দেখা হচ্ছে এবং এটা আত্মঘাতী হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

এদিকে ওই বিস্ফোরণের পর দাতা দরবারের প্রবেশমুখ বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে উদ্ধারকারীদের সূত্রগুলো জানায়, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের সদস্যদের বহনকারী একটি ভ্যান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

পাকিস্তানের জিও নিউজ হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মায়ো হাসপাতালে অন্তত আটজনের মৃতদেহ আনা হয়েছে। এছাড়া আহত আরও ১৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই সূত্রটি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুলিশের সদস্য। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ওই সূত্রটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর