,

কয়েক ডজন মসজিদ গুঁড়িয়ে দিয়েছে চীন!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পশ্চিমের জিনজিয়ানের প্রদেশে কর্তৃপক্ষ ব্যাপক হারে ইসলামিক স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যম। সরকারের তীব্র দমন-নিপীড়নের মধ্যে বাস করছেন সংখ্যালঘু মুসলিম উইঘুর অধ্যুষিত প্রদেশটির মানুষ।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিন জানায়, ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ও বেলিংক্যাট ওয়েবসাইট স্যাটেলাইটের তোলা ছবিতে ৯১ ইসলামিক স্থাপনার অবস্থা পরীক্ষা করেছে। তারা দেখতে পায়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩১টি মসজিদ ও দু’টি গুরুত্বপূর্ণ মাজার ধ্বংস করা হয়েছে।

এগুলোর মধ্যে ১৫টি স্থাপনা ‘সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ’ গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। অন্যান্য মসজিদ ও মাজারের শনাক্ত করতে পারার মতো গম্বুজ ও মিনার সরিয়ে ফেলা হয়েছে। অন্য নয়টি মসজিদের ভবনে সাধারণ মসজিদের কোনো চিহ্ন ছিল না, কিন্তু সেগুলোও গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানায় দ্য গার্ডিয়ান।

ধ্বংস করে ফেলা মুসলিম স্থাপনাগুলধ্যে রয়েছে আসিম মাজার এবং কারগিলিক মসজিদ। আসিম মাজার উইঘুর মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং কারগিলিক মসজিদ ছিল অন্যতম বৃহৎ মসজিদ। এছাড়াও হোতান এলাকার কাছে ১২০০ সালে নির্মিত ইউতিয়ান আইতিকা মসজিদও ধ্বংস করে ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-নিপীড়ন চালানোর অভিযোগে সারা বিশ্বের তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে চীন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ৮ থেকে ২০ লাখ মানুষকে চীনের বিভিন্ন বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছে তুরকিচ মুসলিম, উইঘুর, কাজাখ কিরঘিজ ও অন্যান্য গোষ্ঠীর মানুষ। চীন এসব বন্দিশালাকে ‘পুনঃশিক্ষা কেন্দ্র’ বলে দাবি করলেও অন্যরা এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে অভিহিত করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর