মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ভেসে আসা বোতলে কিসের বার্তা?

news-image

আমাদের আশপাশে প্রতিদিন ঘটছে নানান ঘটনা। ২০১৭ সালের নভেম্বের মাসে ৮ বছরের এক শিশু কন্যা শখ করে একটি চিঠি লিখে তা কাঁচের বোতলে আটকে ভাসিয়ে দিয়েছিল সাগরে। সেখানে লেখা ছিল একটি বার্তা। সেই শিশুর নাম ইভ পুন্টার। কিন্তু ওই স্কটিশ কন্যার ভাসিয়ে দেয়া বোতলটি মিলল ৩০০ মাইল দূরে। এটি খুঁজে পান এক জেলে।

সংবাদমাধ্যমকে গিবন্স বলেন, বোতলটা ভাসানোর পর থেকেই মেয়েটা অপেক্ষায় থাকত। কেউ হয়তো ওটাকে খুঁজে পাবে এবং তার বার্তার জবাব দেবে। কেউ ইমেইল করেছে কিনা তাই শুধু জানতে চাইতো মেয়েটা। আমাবে বাধ্য হয়েই বলতে হতো যে সুযোগ একেবারে কম। হয়তো এটা কেউ কখনো খুঁজে পাবে না। কিন্তু তবুও মেয়েটা জানতে চাইতো।

গিবন্স জানান, তিনি গত সপ্তাহে একটি ইমেইল পেয়েছেন এক জেলের কাছ থেকে। তার নাম ভেন। সেই ইমেইলে জানানো হয়, ভেন বোতলটি খুঁজে পেয়েছেন বালুকাময় সৈকত ফিওই-তে। ও টা স্কটল্যান্ড থেকে ৩০০ মাইল দূরের এক নরওয়েজিয়ান আইল্যান্ড।

এ খবর পাওয়ার পর মেয়েটা আনন্দ আত্মহারা! সে অবশেষে জানতে পারলো তার ভাসানো বোতলটার কপালে শেষ পর্যন্ত কি হয়েছে। মেয়েটার উন্মাদনার এখানেই শেষ নয়। সে ইমেইলটি প্রিন্ট করে তার স্কুলের সবাইকে দেখাতে নিয়ে গেছে। ইভ বলে, আমি সত্যিই জানতাম না যে কী হতে পারে। আমি সত্যিই অভিভূত!

এর আগে নর্থ ক্যারোলিনার এক মেয়ে বার্তা লিখে বোতলে ভরে ভাসিয়ে দেয়। উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে সাগরে ভাসানো হয় বোতলটি। পরে ওটাকে সাড়ে ৩ হাজার মাইল দূরের আয়ারল্যান্ডের এক সৈকতে মেলে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক