মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের নামে ‘যৌন দাসী’ হিসেবে পাক তরুণীদের চীনে পাচার

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মুকাদাস আশরাফ নামের এক পাকিস্তানি নারী। মাত্র ১৬ বছর বয়সে তার বাবা-মা তাকে একজন চীনা নগারিকের সঙ্গে বিয়ে দেন, যিনি বিয়ে করার জন্য পাকিস্তানে এসেছিলেন। বিয়ে হওয়ার পাঁচ মাস পর অন্তঃসত্ত্বা মুকাদাস তার নিজের দেশে ফিরে আসেন। তিনি বলেন, সেখানে তাকে চরম নির্যাতন করা হতো তাই তিনি বিবাহবিচ্ছেদ চান।

মানবাধিকারকর্মীরা বলছেন, মুকাদাস পাকিস্তানের শত শত খ্রীস্টান তরুণীর একজন যাদেরকে গত বছরের শেষ থেকে বিয়ের কথা বলে চীনে পাচার করা হয়েছে। দালালরা জোর করে অনেক তরুণীকে চীনে পাচার করেন। এমনও হয়, বিভিন্ন গির্জার সামনে থেকে গোপনে তারা ‘বিবাহযোগ্য’ তরুণীদের ধরে নিয়ে যায়।

যেসব বাবা-মা তাদের সন্তানকে এসব চীনা নাগরিকের সঙ্গে বিয়ে দেন তারা বলছেন, তাদের জামাতা বেশ টাকাওয়ালা মানুষ এবং তারা ধর্মান্তরিত খ্রীস্টান। বিয়ে হওয়া অনেক তরুণী, তাদের বাবা-মা, মানবাধিকারকর্মী, ধর্মযাজক এবং সরকারি কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এপি’কে বলেছেন সেসব তরুণী বাধ্য হয়েই বিয়ে করে সেদেশে যান।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মানবাধিকার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক মন্ত্রী আসলাম অগাস্টিন এপি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা স্পষ্টতই মানবপাচার। এসব বিয়ের নেপথ্যে কাজ করে সংশ্লিষ্টদের লোভ ও লালসা। আমি সেসব তরুণীর কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা খুবই দরিদ্র ঘরের মেয়ে।’

পাঞ্জাবের মানবাধিকার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক মন্ত্রী আসলাম অগাস্টিন এই অপরাধের জন্য চীন সরকার ও পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাসকে অভিযুক্ত করেন। তার দাবি, চীন সরকার অন্ধের মতো কোনো রকমের প্রশ্ন ছাড়াই এসব মানুষকে ভিসা দেয়ার কাজটি করে থাকে।

তবে তার এমন অভেযোগ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, দুই দেশের নাগরিকের মধ্যে বিয়ে দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অবৈধ সংস্থাগুলোর জন্য তারা জিরো টলারেন্স (সামান্য পরিমাণ ছাড় না দেয়ার) নীতি অনুসরণ করে।

গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস এক বিবৃতি দিয়ে, বিয়ের মাধ্যমে মানবপাচারের মতো এসব ঘৃণ্য কাজ বন্ধ করতে চীন ও পাকিস্তান সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। সংস্থাটি বলছে, ‘যথেষ্ট প্রমাণ আছে যে, পাকিস্তানের সেসব তরুণী ও নারীদের চীনে পাচার করার মাধ্যমে যৌন দাসত্বের ঝুঁকিতে ফেলে দেয়া হচ্ছে।’

গত সোমবার পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা বিয়ের নামে এমন মানবপাচারের অভিযোগে পাঞ্জাব থেকে আটজন চীনা ও চারজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। পাক টেলিভিশন চ্যানেল জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের আয়োজন চলছিল ঠিক এমন সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক