মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে দীর্ঘতম রোজা হবে আলজেরিয়ায়

news-image

চলতি বছর আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘতম রোজা হবে আলজেরিয়ায়। এ বছর রমজান মাসে আলজেরিয়ার রোজা পালনকারীদের দৈনিক গড়ে ১৬ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে। আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, প্রথম রোজার দিন আলজেরিয়ানদের প্রায় ১৫ ঘণ্টা ৩০ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। তবে রমজান শেষ হতে হতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১৬ ঘণ্টা।

বাহরাইনে মুসলিমদের প্রথম রোজার দিন ১৪ ঘণ্টা ৪২ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। তবে রমজান মাস শেষ হতে হতে রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১৫ মিনিট। আরব বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম রোজা হবে সৌদি আরবে। সেখানে প্রথম দিনের রোজার দৈর্ঘ্য ১৪ ঘণ্টা ৪০ মিনিট। তবে শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১২ মিনিট। মিশরের মানুষদের প্রথম রোজার দিন ১৫ ঘণ্টা ৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৪৩ মিনিট।

এছাড়া ফিলিস্তিনে প্রথম রোজার দৈর্ঘ্য ১৫ ঘণ্টা ৪ মিনিট এবং শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৪৬ মিনিট। ইরাকে প্রথম রোজা ১৫ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ রোজা হবে ১৬ ঘণ্টা ১ মিনিটের।

সিরিয়ায় প্রথম রোজার দৈর্ঘ্য ১৫ ঘণ্টা ১৭ মিনিট এবং শেষ রোজা হবে ১৬ ঘণ্টা ২ মিনিটের। লেবাননে প্রথম রোজা ১৫ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৬ ঘণ্টা ২ মিনিট। জর্ডানে প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ১২ মিনিট আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ৫৪ মিনিট।

এদিকে বাংলাদেশেও এবার রোজা বেশ দীর্ঘ হচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। সেক্ষেত্রে প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৪ ঘণ্টা ৪২ মিনিট। আর শেষ রোজার দৈর্ঘ্য হবে ১৫ ঘণ্টা ২৬ মিনিট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক