,

লোকসভা নির্বাচনে ভোটের হিসাবে এবারও শীর্ষে পশ্চিমবঙ্গ

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় বাড়লো না ভোট শতাংশের হার। ভারতের নির্বাচন কমিশনের এতো ব্যবস্থা সত্বেও ভোট শতাংশের হার থেকে গেলো ৬৩ শতাংশের নীচে। ফলে ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপির উদ্বেগ যে থেকেই গেলো তা বলাই বাহুল্য।

চলতি লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় ভোটদানের হার ৭০ শতাংশের কাছাকাছি থাকলেও পঞ্চম দফায় এসে ভোটদানের হার নেমে যায় একধাক্কায় ৬২,৫৬ শতাংশে। বিশেষ করে এই দফাতে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে।

পঞ্চম দফায় এসে এই দুই রাজ্যে ভোটারদের ভোটদানের হার ৬০ শতাংশের নিচে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭,৩৩ শতাংশ এবং বিহারে ভোট পড়েছে ৫৭,৮৬ শতাংশ। ঝাড়খন্ডে ভোট পড়েছে ৬৩,৭২ শতাংশ।

তবে পঞ্চম দফাতে তুলনামূলকভাবে অনেক বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গে এবারে ভোট পড়েছে সবথেকে বেশি। পশ্চিমবঙ্গে ভোটের হার ৭৩,৯৭ শতাংশ, যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি।

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনের গত সব কটি দফাতেই ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ভোট দানের হারে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।

পঞ্চম দফায় রাজস্থান রাজ্যে ভোট পড়েছে ৬৩,৭৫ শতাংশ। মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৬২,৬০ শতাংশ। তবে এই দফাতে এসে সবথেকে উদ্বেগজনক অবস্থা ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে। সেখানে অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভাট দানের হার অত্যন্ত নগন্য। পঞ্চম দফায় অনন্তনাগে ভোট পড়েছে মাত্র ৮.৭৬ শতাংশ। কাশ্মীরের পুলওয়ামায় ভোট বর্জন করেছেন ভোটাররা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর