মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা আলজেরিয়ায়

news-image

ডেস্ক রিপোর্ট।। এবার আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজ রাখতে হবে আলজেরিয়ায়। এই রমজানে আলজেরিয়ায় রোজাদারদের গড়পড়তায় ১৬ ঘন্টা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টার এ তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাষ্ট্রনোমি সেন্টারের তথ্যানুয়ায়ী, প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘন্টা ৩০ মিনিট রোজা রাখতে হবে। পবিত্র এই মাসের শেষদিনে এটা পৌঁছবে ১৬ ঘন্টায়।

এদিকে, বাহরাইনের মুসলিমদের রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে। আর রমজানের শেষদিন তা হবে ১৫ ঘন্টা ১৫ মিনিট। দীর্ঘ সময়ের রোজার তালিকায় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান তৃতীয়। দেশটিতে রমজানের প্রথম দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট রোজা রাখতে হবে। এবং রমজানের শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ১২ মিনিট।

মিসরে রমজানের প্রথম দিন ১৫ ঘন্টা ৩ মিনিট রোজা রাখতে হবে। দেশটিতে শেষদিনের রোজা হবে ১৫ ঘন্টা ৪৩ মিনিট। ফিলিস্তিনে (১৫ ঘন্টা ৪ মিনিট/১৫ ঘন্টা ৪৬ মিনিট); ইরাকে(১৫ ঘন্টা ১৫ মিনিট/১৬ ঘন্টা ১ মিনিট); সিরিয়ায় (১৫ ঘন্টা ১৭ মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); লেবাননে (১৫ ঘন্টা ১৫মিনিট/১৬ ঘন্টা ২ মিনিট); জর্ডানে ( ১৫ ঘন্টা ১২ মিনিট/১৫ ঘন্টা ৫৪ মিনিট)। সূত্র : জিডিএন অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক