,

হাজারো নারী-পুরুষ নগ্ন হয়ে বাগানে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের নানা প্রান্তের হাজার হাজার নারী-পুরুষ নগ্ন হয়ে প্রত্যেক বছরের মে মাসের প্রথম শনিবার ওয়ার্ল্ড ন্যাকেড গার্ডেনিং দিবস পালন করেন। এই দিনে নগ্ন হয়ে বাগানের পরিচর্যা করেন তারা। অদ্ভূত এই উৎসবের আমেজ বেশি দেখা যায় অস্ট্রেলিয়ার নাগরিকদের মধ্যে।

বাগান প্রেমীরা এই দিন প্রকৃতির সঙ্গে মিশে যান। প্রত্যেক বছরে মে মাসের প্রথম শনিবার বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ন্যাকেড গার্ডেনিং দিবস উদযাপন করা হয়। হালকা মনোরম আনন্দের মাঝে প্রকৃতিকে আলিঙ্গন করতে মানুষকে উৎসাহ করার লক্ষ্যে এভাবে দিবসটি উদযাপন করা হয়।

বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হলেও এ নিয়ে অস্ট্রেলীয়দের মধ্যে তুমুল আগ্রহ দেখা যায়। শনিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, সিডনি, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে অনেক নারী পুরুষকে বাগানে নগ্ন অবস্থায় কাজ করতে দেখা যায়।

gardening.jpg

অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। রাজকুমারী লেইয়ার চুলের স্টাইলে বাগানে বিশেষ ভঙ্গিতে ছবি তুলেছেন অ্যাডিলেডের এক নারী। এসময় তিনি লেবুর গাছ পরিষ্কার করেন।

সিডনিতে নগ্ন এক নারী তার বাগানের ফুলের গাছের পরিচর্যা করেন। নিজ হাতে ফুলের টব পরিষ্কার করছিলেন তিনি।

gardening.jpg

নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলে বাগান পরিচর্যার কাজ করতে দেখা যায় পুরো এক নগ্ন পরিবারকে। এ সময় এক মা ও তার সন্তান বাগানে ময়লা পরিষ্কার করেন। কুইন্সল্যান্ডে এক ব্যক্তি বাগানে নগ্ন অবস্থায় পানি দেন। এ সময় ওই ব্যক্তি তার পেশী এবং কোমড়ের নিচের অংশ প্রদর্শন করেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের বাগানপ্রেমীদের বাগানের প্রতি আরো বেশি আকৃষ্ট ও বাগানপ্রেমী সম্প্রদায়ের বোধোদয়ের লক্ষ্যে বিরল এই উপায়ে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ন্যাকেড গার্ডেনিং দিবসের আয়োজন করা হয়। সূত্র : ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর