মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারে গিয়ে চড় খেলেন কেজরিওয়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। বিভিন্ন ধরনের অপরাধমূলক অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এসবের রেশ কাটতে না কাটতেই এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে চড় খেতে হলো কেজরিওয়ালকে।

বৃহস্পতিবার নয়াদিল্লির মতি নগর এলাকায় একটি খোলা গাড়িতে নির্বাচনী প্রচারে বের হন কেজরিওয়াল। ধীরে ধীরে এগোনোর সময় গাড়িতে হঠাৎ করে উঠে পড়েন এক ব্যক্তি। আর কেউ কিছু বোঝার আগেই কেজরিওয়ালকে সজোরে চড় মারেন। তখনই অবশ্য ওই ব্যক্তিকে ধরে ফেলেন কেজরিওয়ালের সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা। পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম সুরেশ।

কেজরিওয়ালকে চড় মারার এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, গাঢ় খয়েরি রংয়ের পোশাক পরে এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়িতে উঠে যান। এরপর কেজরিওয়ালকে শুধু চড়ই নয়, অকথ্য ভাষায় গালিগালাজও করেন। তবে কেন তিনি এমন করেছেন তা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর আগেও একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে চড়, জুতা ছুঁড়ে মারা, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এমনকি তার অফিসে মরিচের গুঁড়া নিয়েও হামলা চালায় এক ব্যক্তি।

স্বাভাবিকভাবেই এবারের ঘটনায় বিজেপির ষড়যন্ত্র দেখছেন কেজরিওয়াল। তার দাবি, এসব করে ভোটে জিততে পারবে না বিজেপি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক