মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো সৌদি সফরে যাচ্ছে ইসরাইলের ইহুদিরা

news-image

প্রথমবারের মত সৌদি আরব সফরে যাচ্ছে ইসরাইলের একটি ইহুদি প্রতিনিধি দল।মুসলিম ওয়ার্ল্ড লিগের আমন্ত্রণে ২০২০ সালে ইসরাইলি প্রতিনিধি দলটি সৌদি সফর করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানায়।

মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ বিন আবদুল কারিম ইসা জানান, এটি হবে ইসরাইলের কোনো প্রতিনিধিদলের প্রথম সৌদি সফর। মুসলিম ওয়ার্ল্ড লীগের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।ইহুদি প্রতিনিধি দলের সৌদি সফরের কথা জানিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয়ও আরবি ভাষায় একটি টুইট করেছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। গত বছর ভারতীয় এয়ার ইন্ডিয়াকে তেল আবিবে ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দিয়েছে সৌদি আরব।

এছাড়া ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফর্মুলা ‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ মেনে নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ১০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ নামক ওই চুক্তিতে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে আবু দিসকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি এবং গাজা থেকে ফিলিস্তিনীদের সরিয়ে সিনাইয়ে নেওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক