মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে ৩০ মিনিটে ৯০টি রকেট ছুড়ল ফিলিস্তিন

news-image

পাল্টাপাল্টি হামলায় আবারো উত্তপ্ত ইসরায়েল এবং ফিলিস্তিন। চার ফিলিস্তিনিকে হত্যার জেরে শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ গাজা থেকে রকেট নিক্ষেপ করে গাজার শাসকগোষ্ঠী হামাস। জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরাইলের শহর ও গ্রামগুলোতে বৃষ্টির মতো রকেট ছুড়েছে ফিলিস্তিন। দেশটির দক্ষিণ ইসরাইলের ভেতরে ৩০ মিনিটের মধ্যে ৯০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

এর আগে ইসরাইলের বিমান হামলায় দুই হামাস যোদ্ধা নিহত হওয়ার খবরে নতুন করে উত্তেজনা দেখা দেশ দু’টির মধ্যে। শনিবারের এ রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু রকেট গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল।

এছাড়া রকেট সতর্কতা জারি করলে লোকজন আশ্রয়কেন্দ্রে চলে যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়াও গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে অন্তত দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন।

হামাস ও ইসরাইলের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির চেষ্টা করে যাচ্ছে মিসর। গত একদশকে এই দুই পক্ষের মধ্যে অন্তত তিনটি যুদ্ধের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক