মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ দিন ধরে ‘নিখোঁজ’ ভিয়েতনাম প্রেসিডেন্ট!

news-image

প্রায় তিন সপ্তাহ হতে চলল ভিয়েতনাম প্রেসিডেন্ট গুয়েন ফু ত্রংয়ের কোনো খবর নেই। ১৪ এপ্রিল অসুস্থতার কারণ দেখিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এরপর তার দপ্তর থেকে আর কোনো খবর আসেনি।বিবিসি জানিয়েছে, ত্রংকে নিয়ে জল্পনা শুরু হয় গত শুক্রবার। এদিন সাবেক প্রেসিডেন্ট লি ডাক আহয়ের শেষকৃত্যে তাকে দেখা যায়নি।

রাষ্ট্রীয় ওই অনুষ্ঠানে ত্রংয়ের সভাপতিত্ব করার কথা ছিল। তিনি কেন আসেননি সে বিষয়ে বিস্ময়করভাবে রাষ্ট্রীয় গণমাধ্যমেও কিছু জানানো হয়নি।সরকারের একজন মুখপাত্র সাবেক প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বিবিসিকে বলেন, ‘কাজের অতিরিক্ত চাপ এবং আবহাওয়ার কারণে তার শরীর ভালো নেই। তিনি দ্রুতই কাজে ফিরবেন।’

বিবিসি বলছে, দলীয় নেতা এবং সরকারি কর্মকর্তাদের অসুস্থতা নিয়ে এমন লুকোচুরি বেশ কয়েক বছর ধরে চলে আসছে। প্রশাসনকে কর্মক্ষম হিসেবে উপস্থাপন করতে এমনটি করা হয়। অতিরিক্ত বয়স এবং রক্ষণশীল মতাদর্শের মানুষ হওয়ার পরও ত্রং ভিয়েতনামে বেশ জনপ্রিয়। দুর্নীতিবিরোধী প্রচারণায় নেতৃত্ব দিয়ে এই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার ওই প্রচারণার কারণে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তাকে জেলে যেতে হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক