,

ঝড়ের তাণ্ডবের মাঝে দুই শিশুর জন্ম, নাম রাখা হলো ফণী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তি সঞ্চয়কারী ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকালের দিকে ভারতের ওড়িশা প্রদেশে আঘাত হেনেছে। ওড়িশায় ঘূর্ণিঝড় ফণীর নারকীয় তাণ্ডবে অন্তত ছয়জন নিহত ও শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফণীর আগ্রাসী ফণায় যখন ওড়িশার বিভিন্ন প্রান্ত বিধ্বস্ত ঠিক তার কিছুক্ষণের মধ্যে রাজ্যের একটি হাসপাতালে জন্ম নিয়েছে এক শিশু। প্রবল এই ঝড়ের আতঙ্কের মাঝে জন্ম নেয়ায় শিশুটির বাবা-মা তার নাম রেখেছেন ফণী।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে মায়ের কোল আলো করে আসে কন্যাশিশুটি। শিশুটির মা মঞ্চেশ্বর কোচ মেরামতির ওয়ার্কশপে হেল্পারের কাজ করেন। ফণীর প্রভাবে প্রশাসন যখন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই প্রসব যন্ত্রণা ওঠে ওই নারীর। কোনো উপায় না দেখে দুর্যোগের মধ্যেই তাকে ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

রেলওয়ে হাসপাতালের চিকিত্সক হরিহর দাস, চিকিত্সক আর কে মহাপাত্র এবং চিকিত্সক মাজির তত্ত্বাবধানে ওই নারীর সিজার করা হয়। হাসপাতালের কর্মকর্তা অরুন্ধতী সেনাপতি বলেন, বর্তমানে মা ও শিশু ভাল আছে। অন্যদিকে, পশ্চিমঙ্গের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে জন্ম নেয়া এক নবজাতকের নাম রাখা হয়েছে ফণী। হাসপাতালে নিয়ে আসার পর শুক্রবার সকালের দিকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। ঝড়ের দিনে জন্মগ্রহণ করায় এ শিশুরও নাম রাখা হয় ফণী।

https://www.facebook.com/banglaline24/videos/1284831075024188/

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর