মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফণীর ছোবলে নিহত ৫

news-image

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যায় আঘাত হানার পর সেখান থেকে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে স্কাইমেট ওয়েদারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝড়টি দেশটির উত্তর-উত্তরপূর্ব দিকে অতিক্রম করা শুরু করেছে। এটি আগামী ছয় ঘণ্টার মধ্যেই দুর্বল হয়ে পড়বে বলে ভারতীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে।

কেন্দ্রপাড়া জেলার রাজনগর এলাকায় ঊষা বৈদ্য নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধা সকালে সাড়ে ৮টায় দেবেন্দ্রনারায়ণপুরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় নিহত হন। এছাড়া পুরিতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজনের বাড়িতে গাছ উপড়ে পড়লে নিহত হন। আর অন্যজনের ওপর ঝড়ো বাতাসে বাড়ির অ্যাজবেস্টস পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সাক্ষীগোপাল জেলায় গাছ পড়ে ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। অন্য একজন নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক