,

শ্রেণীকক্ষেই প্রধান শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড, আপত্তিকর অবস্থায় ধরে গণপিটুনি দিলো গ্রামবাসী

news-image

ডেস্ক রিপোর্ট : পড়াশুনা করানোর কথা থাকলেও বিদ্যালয়ের ক্লাসরুমে প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের হাতেনাতে ধরেছেন গ্রামের লোকজন। গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের তেহট্ট থানার শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় তোলপাড়।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকাকে ফাঁকা শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন ওই শিক্ষিকা। বিষয়টি ছড়িয়ে পড়লে কয়েকশত গ্রামবাসী এবং অভিভাবক ওই স্কুলে প্রধান শিক্ষককে বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত তালাবদ্ধ করে বিক্ষোভ দেখান।

গ্রামবাসীদের দাবি, বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। তালাবদ্ধ অবস্থায় গ্রামের কয়েকজন স্থানীয় প্রবীণ ব্যক্তি স্কুল অফিসে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কোনো সমাধান না মেলায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ উদ্ধার করে বাইরে নিয়ে যেতে চাইলে গণপিটুনি শুরু করেন উপস্থিত জনগণ। জনরোষের শিকার হয় পুলিশও। কোনো রকমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলে উদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই শিক্ষকের মোটর সাইকেলটি ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় স্কুলে অভিযুক্ত প্রধান শিক্ষক এবং ওই শিক্ষিকা ছাড়া কেউই ছিলেন না। মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে বলে গ্রামে কানাঘুষো চলছিল। শুধু সুযোগের অপেক্ষায় ছিল গ্রামের কয়েকজন যুবক। মঙ্গলবার দুপুরে শিক্ষক-শিক্ষিকার কর্মকাণ্ড প্রকাশ্যে আসে।

গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকা স্কুল ঘরে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন। স্কুল চত্বরের পরিবেশ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও এদিন ঘটনার পুনরাবৃত্তি ঘটায় গ্রামবাসীরা মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ গিয়ে পড়ে শিক্ষকের উপর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর