শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু

news-image

ভারতের একটি রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বুধবার ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের পানিপথ নগরীতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো এক তরুণ রেললাইন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ রক্ষা করে। খবর এএফপি’র।

পুলিশ কর্মকর্তা এম. এস. দাবাস জানান, দুর্ঘটনার সময় এই তরুণরা সেলফি তোলায় ব্যস্ত ছিল। যখন তারা আকস্মিক তাদের লাইনে একটি ট্রেনকে একেবারে কাছে চলে আসতে দেখে তখন তারা দিশেহারা হয়ে পাশের রেললাইনে লাফ দেয়। কিন্তু তারা এতোটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে রেলপথ দিয়েও যে আরেকটি ট্রেন আসছিল তা খেয়াল করেনি।

তিনি আরো জানান, তাদের একজন অপর দিকের রেললাইনে লাফ দেয়ায় প্রাণে বেঁচে যায়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পানিপথে এসেছিল।