,

নারী দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

news-image

কোনো হত দরিদ্র মেয়েকে বিয়ে করে পাটরানি মর্যাদা দিয়েছেন রাজা, এসব গল্প তো হরহামেশাই রূপকথাতে দেখা যায়। কিন্তু রূপকথার গল্পকেই যেন বাস্তবে রূপ দিলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। তিনি নিজের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে বিয়ে করে তাকে রানির মর্যাদা দিয়েছেন।রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের মাত্র তিন দিন আগে বুধবার বিয়ে করে নতুন স্ত্রীকে রানি সুথিদা উপাধি দেন ভাজিরালংকর্ন।

রাজকীয় এক ফরমানে রাজার নতুন বিয়ের কথা ঘোষণা করা হয়। পরে বুধবার রাতে থাইল্যান্ডের টেলিভিশন চ্যানেলগুলোতে রাজকীয় সংবাদের অংশে বিবাহ অনুষ্ঠানের ফুটেজ দেখানো হয়।৭০ বছর থাইল্যান্ডের সিংহাসনের আসীন থাকার পর ২০১৬ সালের অক্টোবরে রাজা ভূমিবল আদুলিয়াদেজ মৃত্যুবরণ করেন। তারপর সাংবিধানিকভাবে রাজা হন তার ছেলে ভাজিরালংকর্ন। রাজা হয়ে ৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন রাজা দশম রামা উপাধি গ্রহণ করেন।

শনিবার সুবিস্তৃত বৌদ্ধ ও ব্রাহ্মণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজা হিসেবে মুকুট পরার কথা রয়েছে তার। অভিষেকের পরদিন রোববার ব্যাংককের রাজপথে নতুন রাজার শোভযাত্রা করারও কথা রয়েছে।ভাজিরালংকর্ন ২০১৪ সালে সুথিদা তিদজাইকে তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। এর আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। রাজপরিবারের কিছু পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম সুদিথার সঙ্গে রাজার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেও রাজার দপ্তর তাদের মধ্যে সম্পর্ক থাকার কথা আগে কখনো স্বীকার করেনি।

২০১৬ সালের ডিসেম্বরে রাজা ভাজিরালংকর্ন সুথিদাকে রাজকীয় থাই সেনাবাহিনীর পূর্ণ জেনারেল র‌্যাঙ্ক প্রদান করেন। পরের বছর তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার করেন। পাশাপাশি সুদিথাকে লেডির সমার্থক রাজকীয় উপাধি থানপুয়িং মর্যাদায় অভিষিক্ত করেন।রাজার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও সামরিক জান্তা সরকারের প্রধান প্রায়ুথ চান ওচা, রাজপরিবারের অন্যান্য সদস্যরা ও রাজপরিবারের উপদেষ্টারা উপস্থিতি ছিলেন।থাই রাজা ভাজিরালংকর্ন এর আগে আরো তিনবার বিয়ে করেছিলেন। তবে এগেুলোর কোনোটিই শেষ পর্যন্ত টেকেনি। তার সাতটি সন্তান আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর