মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে মাওবাদীদের হামলা : ১৫ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে। বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করা হয়। ওই হামলার কয়েকঘণ্টা আগে সেখানে প্রায় ৩০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালায়। বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় চলছে বলে তারা জানিয়েছে।

গড়চিরোলি রেঞ্জের ডিআইজি অঙ্কুশ শিন্ডে বলেন, একটি গাড়িতে করে কুরখেড়া থানা থেকে কুইক রেসপন্স টিম পুরাদা গ্রামের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ১৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই গাড়িতে মোট ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে। লোকসভা নির্বাচন চলাকালে এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে গড়চিরোলিতে মাওবাদী হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিন্দা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।

উল্লেখ্য, কয়েকদিন আগে ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। ওই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক