মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫ টা ৪০ মিনিট নাগাদ এ হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টি ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর শার্লটেতে অবস্থিত।

হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, অজ্ঞাত এক ব্যক্তি বন্দুক দিয়ে শিক্ষার্থীর ওপর গুলি চালিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।

এছাড়া তিনি জানান, কয়েকজন পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তবে তার পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

শহরটির মেয়র ভি লাইলেস এক টুইট বার্তায় হতাহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক