,

পাকিস্তানে প্রায় ৩০ হাজার মাদ্রাসার নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন ৩০ হাজারের বেশি মাদ্রাসাকে সরকারি নিয়ন্ত্রণে আনা হবে। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানান তিনি।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে আসিফ গফুর জানান, মাদ্রাসাগুলোকে সমাজের মূল স্রোতধারার সঙ্গে মেলাতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যে একটি কমিটিও গঠন করেছেন। যারা মাদ্রাসার জন্য নতুন করে সিলেবাস তৈরি করেছেন।

মাদ্রাসাগুলো সরকার নিয়ন্ত্রণে নিলেও কোনো হস্তক্ষেপ করবে না জানিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘নিজেদের মতাদর্শ ছাড়ব না, অন্যদের ওপর তা চাপিয়েও দেব না-এ নীতিতে সরকার কাজ করছে। মাদ্রাসা শিক্ষায় তেমন পরিবর্তন আসবে না, তবে পাঠ্যসূচিতে ঘৃণার উপাদানও থাকবে না।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ পাকিস্তানের একটি তীব্র সমস্যা। দেশটিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রায়শই তরুণদের মৌলবাদী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দায়ী করা হয়। অথচ সেখানকার লাখ লাখ দরিদ্র শিশুদের জন্য শিক্ষা গ্রহণের একমাত্র পন্থা হচ্ছে এটি।

এদিকে ভারত-আফগানিস্তানে পাকিস্তানের মৌলবাদী সংগঠনগুলোর একাধিক হামলার কারণে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাই সংগঠনগুলোর বীজ নির্মূল করতে উঠে পড়ে লেগেছেন তিনি।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর আইএসপিআরের এ প্রধান বলেন, পাকিস্তানে এখন ৩০ হাজারের মতো মাদ্রাসা রয়েছে। যেখানে ২৫ লাখেরও বেশি ছেলেমেয়ে পড়াশোনা করছে। ১৯৪৭ সালে দেশে ২৪৭টি মাদ্রাসা ছিল। যা ১৯৮০ সালে বেড়ে ২৮৬১ তে দাঁড়ায়। আর এখন তা ৩০ হাজারও ছাড়িয়ে গেছে।

গত বছর পাকিস্তান সরকার ১৮২টি স্কুল সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। যেখানে ১০০ জনের মতো নিষিদ্ধ দলের অন্তর্ভুক্ত ছিলেন।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘মাদ্রাসাগুলো সরকারি নিয়ন্ত্রণে নেওয়া ফলে সেখানকার শিক্ষার্থীরা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায় ভালো কাজের সুযোগ পাবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর