মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে ভারতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। আজ সোমবার ৯টি রাজ্যের ৭২টি আসনে ৯৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। ভোট দেবেন ১২ কোটিরও বেশি ভোটার।

আজ মুম্বাইয়ের পাশাপাশি বিহারের ৫টি ,ঝাড়খণ্ডের ৩টি, মধ্যপ্রদেশের ৬টি,মহারাষ্ট্রের ১৭টি, ওড়িশার ৬টি, রাজস্থানের ১৩টি উত্তরপ্রদেশের ১৩টি এবং পশ্চিমবঙ্গের ৮টি আসনে এই দফায় ভোট হবে।তা ছাড়া কাশ্মীরের অনন্তনাগ আসনের কয়েকটি জায়গাতেও হচ্ছে ভোটগ্রহণ।

দেশটির ১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪৩টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে এই নির্বাচন।এর মধ্যে ১১ এপ্রিল ৯১টি, ১৮ এপ্রিল ৯৭টি, ২৩ এপ্রিল ১১৫টি, ২৯ এপ্রিল ৭১টি, ৬ মে ৫১টি, ১২ মে ৫৯টি এবং ১৯ মে ৫৯টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৩ মে।

ভারতীয় ভোটারদের দুই-তৃতীয়াংশের বয়স ৩৫ বা তার থেকে কম। এবারের নির্বাচনে ডিজিটাল মিডিয়ার প্রভাব খুবই বেশি। ২০১৪ সালে দেশের ৫৪৩টি আসনের মধ্যে ২৮২টি তে জিতে সরকার করে বিজেপি। পরাজিত হয় কংগ্রেস।

জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে সপ্তম ভারতের ভোটে অংশ নিচ্ছে ২ হাজারটি দল, প্রার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক